বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
তদারকি ও জবাবদিহি
সংস্কার প্রস্তাবের উৎস
পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণ টাস্কফোর্সের প্রতিবেদন
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণ টাস্কফোর্সের প্রতিবেদনে উল্লেখিত এই সংস্কার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 25-Oct-26
২০২৬ সালের সেপ্টেম্বরে ‘ডেটা ও মাইক্রোডেটা প্রকাশ ও প্রবেশাধিকার নীতিমালা, ২০২৬’-এর খসড়ায় মহাপরিচালক/প্রধান পরিসংখ্যানবিদের প্রতিবেদন ও পরিসংখ্যান প্রকাশের ক্ষমতা জোরদার করার প্রস্তাব করা হয়। এতে মহাপরিচালক/প্রধান পরিসংখ্যানবিদের কার্যালয়কে স্বাধীনভাবে প্রতিবেদন ও পরিসংখ্যান অনুমোদন ও প্রকাশের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়। খসড়া নীতিমালাটি তখনো আলোচনা ও চূড়ান্তকরণের পর্যায়ে ছিল। পরবর্তীতে ২০২৬ সালের ৭ অক্টোবর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (এসআইডি) নীতিমালাটি চূড়ান্ত করার লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের বিজ্ঞপ্তি জারি করে।
মতামত
-
প্রস্তাবিত ‘প্রধান পরিসংখ্যানবিদ’ পদটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার বিষয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ‘ডেটা ও মাইক্রোডেটা প্রকাশ ও প্রবেশাধিকার নীতিমালা, ২০২৬’-এর খসড়ায় মহাপরিচালককে স্বাধীনভাবে প্রতিবেদন ও পরিসংখ্যান অনুমোদন ও প্রকাশের অধিকতর ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। খসড়াটি বর্তমান রূপে অনুমোদিত হলে গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগত ডেটা প্রকাশে বিবিএসের দক্ষতা বাড়তে পারে এবং পূর্বানুমোদন গ্রহণের প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সৃষ্ট কিছু বিলম্ব কমতে পারে।