বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
ডেটা যাচাই ও প্রকাশ
সংস্কার প্রস্তাবের উৎস
পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণ টাস্কফোর্সের প্রতিবেদন
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
মতামত
-
জরিপ ও বিভিন্ন উইংয়ের কারিগরি কমিটিগুলো সাধারণত জরিপের পদ্ধতি ও ফলাফল পর্যালোচনা করে থাকে। তবে অযাচিত হস্তক্ষেপ প্রতিরোধ এবং প্রকাশিত পরিসংখ্যানের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে জনসাধারণের জন্য প্রকাশের আগে জরিপ প্রতিবেদন পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা বিদ্যমান কমিটিগুলোর কাঠামো যথাযথভাবে পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। অতীতে কথিত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক ক্ষেত্রে ডেটার গুণগত মান এবং এর ফলে নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগের প্রেক্ষাপটে এই প্রস্তাবটি এসেছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশের অর্থনীতিবিষয়ক শ্বেতপত্রেও এ বিষয়টি তুলে ধরা হয়েছে।
তথ্যাবলী