বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
সমন্বয়সাধন
সংস্কার প্রস্তাবের উৎস
পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণ টাস্কফোর্সের প্রতিবেদন
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণ টাস্কফোর্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়নি।
মতামত
-
এই প্রস্তাবটি প্রধান পরিসংখ্যানবিদকে ক্ষমতায়নের প্রস্তাবের সঙ্গে সম্পর্কিত। কারণ, একটি পদ্ধতিগত পরামর্শব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তা ডেটা যাচাই, ডেটা প্রকাশ এবং জাতীয় পরিসংখ্যানের মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে প্রধান পরিসংখ্যানবিদের দায়িত্ব পালনে সহায়তা করবে।
উল্লেখ্য, টাস্কফোর্সের প্রস্তাবে স্ট্যাটিসটিকস বাংলাদেশ (স্ট্যাটবিডি), অন্যান্য ডেটা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের প্রতিনিধিদের নিয়ে একটি পরামর্শ পরিষদ গঠনের কথা বলা হয়েছে। পরিষদটির দায়িত্ব হবে প্রমিত পদ্ধতি নির্ধারণ, নিয়মিত বিশেষজ্ঞ পর্যালোচনা পরিচালনা এবং বিভিন্ন সংস্থার পরিচালিত জরিপগুলোর মধ্যে সমন্বয়ের সুযোগ চিহ্নিত করা। এর মাধ্যমে জাতীয় পরিসংখ্যানের মানদণ্ড নির্ধারণ ও সংরক্ষণকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পরিসংখ্যান সংস্থার (এনএসও) ভূমিকা শক্তিশালী হবে।