মূল জরিপসমূহ ও সেগুলোর পর্যায়কাল

বছর
2025
রিফর্ম ডোমেইন
তথ্য
উপ-ডোমেইন
কার্যপরিধি
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 25-Oct-26
২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) টাস্কফোর্সের সুপারিশের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি পরিসংখ্যানবিষয়ক উদ্যোগ বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর মেয়াদে প্রস্তাবিত ‘শ্রমশক্তি ও শিশুশ্রম পরিসংখ্যান প্রকল্প’, যার প্রাক্কলিত সরকারি ব্যয় ৪,৯৯৮.৫২ লাখ টাকা; ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন মেয়াদে ‘মূল্য ও মজুরি সূচক সংকলন কাঠামো উন্নয়ন প্রকল্প’, যার প্রাক্কলিত ব্যয় ৩,৬৫০ লাখ টাকা; এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের জুন মেয়াদে ‘নমুনাভিত্তিক অত্যাবশ্যকীয় নিবন্ধন ব্যবস্থা (এসভিআরএস) প্রকল্প’, যার প্রাক্কলিত ব্যয় ৪৫,০০০ লাখ টাকা।
মতামত
    বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত শ্রমশক্তি জরিপ, নমুনাভিত্তিক অত্যাবশ্যকীয় নিবন্ধন ব্যবস্থা এবং মূল্য ও মজুরি পরিসংখ্যানসংক্রান্ত প্রকল্পগুলো এখনো অনুমোদিত হয়নি। এসব প্রকল্পের কয়েকটির কার্যক্রম ২০২৬ সালে শুরু হওয়ার কথা থাকলেও অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে প্রতীয়মান হয়। গুরুত্বপূর্ণ এসব প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় অর্থনীতি ও উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রগতি পর্যবেক্ষণের ক্ষেত্রে সরকারের সক্ষমতা সীমিত হচ্ছে। এর ফলে সরকারের নীতিনির্ধারণ প্রক্রিয়াও নেতিবাচকভাবে প্রভাবিত হবে। মূল জরিপগুলো পরিচালনার উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ সরকারের কাছে তুলে ধরা, যাতে সরকার সময়মতো যথাযথ নীতি প্রণয়ন করতে পারে।
    উল্লেখ্য, টাস্কফোর্সের প্রস্তাবে ১২টি মূল পরিসংখ্যান কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো জনশুমারি ও গৃহগণনা, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারি, জাতীয় আয় হিসাব প্রণয়ন, খানা আয় ও ব্যয় জরিপ, শ্রমশক্তি জরিপ, নমুনাভিত্তিক অত্যাবশ্যকীয় নিবন্ধন ব্যবস্থা (এসভিআরএস), উৎপাদনশিল্প জরিপ, সেবাশিল্প জরিপ, কৃষি ফসল জরিপ, ভোক্তা মূল্যসূচক এবং জাতীয় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগসংক্রান্ত পরিসংখ্যান। প্রস্তাবে এসব জরিপের ব্যয় রাজস্ব বাজেট থেকে বহনের কথা বলা হয়েছে।
    পাশাপাশি, নমুনাভিত্তিক অত্যাবশ্যকীয় নিবন্ধন ব্যবস্থা, শ্রমশক্তি জরিপ, কৃষি ফসল জরিপ এবং মূল্য ও মজুরি জরিপ প্রতিবছর পরিচালনার জন্য অর্থায়ন নিশ্চিত করতে অবিলম্বে ৫০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের সুপারিশ করা হয়েছে। অবশিষ্ট জরিপগুলোর জন্য পৃথক বাজেট বরাদ্দ প্রস্তুতের কথাও বলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জরিপের ডেটা ব্যবহার করে জেন্ডার ও নগরায়ণের মতো আন্তঃসম্পর্কিত বিষয়গুলোতে নিয়মিত পৃথক প্রতিবেদন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে কোনো পদক্ষেপ নেয়নি।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...