প্রয়োজনীয় সব অবকাঠামোগত সুবিধা, ইউটিলিটি সেবা ও অন্যান্য সেবা নিশ্চিত করে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্পপার্কগুলো সম্পূর্ণরূপে কার্যকর করা। বিস্তারিত দেখুন
ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া সহজতর করতে একটি ডিজিটাল ও সমন্বিত ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) মডেল তৈরি করা এবং সরকারি সংস্থা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে চিহ্নিত ও সম্পৃক্ত করা। বিস্তারিত দেখুন
মেধাস্বত্ব (IP) সুরক্ষা আইন কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত করতে একটি বিশেষায়িত মেধাস্বত্ব আদালত (Specialised IP Court) প্রতিষ্ঠা করা এবং বিচার বিভাগ, অ্যাটর্নি, আইনজীবী ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা। বিস্তারিত দেখুন
বৈশ্বিক বাজারের ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তৈরি পোশাক (RMG) খাতের রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে কৃত্রিম তন্তু (MMF) এবং অন্যান্য প্রাকৃতিক তন্তুভিত্তিক পোশাকের উৎপাদন ও বাজার অংশীদারিত্ব বৃদ্ধির জন্য লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা। বিস্তারিত দেখুন
শ্রমমান এবং পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ESG) পরিপালন জোরদারকরণের লক্ষ্যে প্রয়োজনীয় আইনি সংশোধন সম্পন্ন করা এবং শ্রমমান ও ESG পরিপালন সংক্রান্ত চলমান প্রমিতকরণ ও প্রয়োগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনদের (stakeholders) সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা। একইসাথে, এ-সংক্রান্ত প্রবর্তিত অধ্যাদেশটি সংসদীয় অনুসমর্থনের (parliamentary ratification) মাধ্যমে চূড়ান্ত আইনে রূপান্তর করা। বিস্তারিত দেখুন
একটি জাতীয় উপাত্তভাণ্ডারের (national database) মাধ্যমে জিনগত সম্পদ ও ঐতিহ্যগত জ্ঞান নথিভুক্তকরণ এবং ভৌগোলিক নির্দেশক (GI) সনদপ্রাপ্ত পণ্যের বাণিজ্যিকীকরণ ও সুফল-অংশীদারিত্ব (benefit-sharing) ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে পণ্যের বাজারমূল্য বৃদ্ধি করা। বিস্তারিত দেখুন
জাতীয় লজিস্টিকস নীতিমালা (NLP), ২০২৪-এর অনুচ্ছেদ ৪.২-এর নির্দেশনা অনুযায়ী নীতিমালাটির কার্যকর বাস্তবায়ন ও পরিবীক্ষণ নিশ্চিতকরণ এবং অবিলম্বে বাস্তবায়নযোগ্য নিম্নবর্ণিত অগ্রাধিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা: (i) জাতীয় লজিস্টিকস নীতিমালা, ২০২৪-এর পরিশিষ্ট ৩.১-এ চিহ্নিত নীতিগত সংস্কারসমূহ বাস্তবায়ন করা। বিস্তারিত দেখুন
রপ্তানিমূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বন্ডেড সুবিধার অধীনে শুল্কমুক্ত মধ্যবর্তী কাঁচামাল ও উপকরণ (duty-free intermediate inputs) আমদানির সুযোগ প্রবর্তন করা। বিস্তারিত দেখুন
জাতীয় শুল্কনীতি, ২০২৩ বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমাসংবলিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। বিস্তারিত দেখুন