বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
বাস্তবায়ন পদ্ধতি
সংস্কার প্রস্তাবের উৎস
পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণ টাস্কফোর্সের প্রতিবেদন
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 25-Oct-26
জাতীয় নির্বাচনের পর ২০২৬ সালের ২১ জুন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ নিশ্চিত করতে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জনমিতি ও স্বাস্থ্য উইংয়ের পরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। কমিটির কার্যপরিধি অনুযায়ী, বিবিএস সংস্কার টাস্কফোর্সের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো চিহ্নিত করা, প্রতিটি সুপারিশ বাস্তবায়নের জন্য পৃথক কর্মপন্থা নির্ধারণ এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালীকরণবিষয়ক টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের জন্য অন্তর্বর্তী সরকার চার সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটিকে দুই মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছিল।
মতামত
-
বিবিএস গঠিত কমিটিকে টাস্কফোর্সের সুপারিশগুলো বাস্তবায়নের পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়ন করতে হবে। বিবিএসের অভ্যন্তরীণ পর্যালোচনা ও অনুমোদনের পর কমিটির সুপারিশগুলো পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে (এসআইডি) পাঠানো হতে পারে।
উল্লেখ্য, টাস্কফোর্সের মূল প্রস্তাবে পরিকল্পনা উপদেষ্টার সভাপতিত্বে একটি ‘সুপারিশ বাস্তবায়ন টাস্ক টিম’ গঠনের সুপারিশ করা হয়েছিল। এতে এসআইডির সচিব ও জাতীয় পরিসংখ্যান সংস্থার প্রধান পদাধিকারবলে সদস্য হিসেবে এবং পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক নির্বাচিত দুই বা ততোধিক স্বাধীন সদস্য অন্তর্ভুক্ত থাকার কথা বলা হয়েছিল। পাশাপাশি, টাস্কফোর্সের প্রতিবেদন জমা দেওয়ার দুই সপ্তাহ বা এক মাসের মধ্যে প্রস্তাবিত টাস্ক টিমের সভা আহ্বান এবং সুপারিশগুলো বাস্তবায়নের জন্য স্বল্প ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। তবে বিবিএস গঠিত কমিটির সদস্যবিন্যাস ও প্রাতিষ্ঠানিক কাঠামো প্রস্তাবিত টাস্ক টিমের সদস্যবিন্যাস ও কাঠামো থেকে ভিন্ন।
তথ্যাবলী