নতুন পদ সৃষ্টি করা।

বছর
2025
রিফর্ম ডোমেইন
তথ্য
উপ-ডোমেইন
সাংগঠনিক বিষয়াবলি
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
মতামত
    প্রস্তাবে সাংগঠনিক কাঠামো ও জনবলসংক্রান্ত নিম্নোক্ত পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে:
    • জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেড-১-এ অতিরিক্ত প্রধান পরিসংখ্যানবিদের একটি পদ সৃষ্টি করা।
    • জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেড-২-এ যুগ্ম প্রধান পরিসংখ্যানবিদের পাঁচটি পদ সৃষ্টি করা এবং অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক সুপারনিউমারারি পদ সৃষ্টি করা।
    • বিদ্যমান আটটি পরিচালক পদের মানোন্নয়ন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন আটটি পদ সৃষ্টির মাধ্যমে গ্রেড-৩-এ উপপ্রধান পরিসংখ্যানবিদের মোট ১৬টি পদ সৃষ্টি করা। পাশাপাশি, অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক সুপারনিউমারারি পদ সৃষ্টি করা।
    • বিদ্যমান ১৫টি পদের মানোন্নয়ন এবং নতুন ২৫টি পদ সৃষ্টির মাধ্যমে গ্রেড-৫-এ সহকারী প্রধান পরিসংখ্যানবিদের মোট ৪০টি পদ সৃষ্টি করা। পাশাপাশি, অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক সুপারনিউমারারি পদ সৃষ্টি করা।
    • বিদ্যমান ৯১টি উপপরিচালক পদের নাম পরিবর্তন করে ‘উপপরিসংখ্যানবিদ’ রাখা এবং নতুন ৪২টি পদ সৃষ্টি করে উপপরিসংখ্যানবিদের মোট পদসংখ্যা ১৩৩-এ উন্নীত করা। এসব কর্মকর্তাকে উপজেলা, জেলা, বিভাগীয় ও প্রধান কার্যালয় পর্যায়ে পদায়ন করা।
    • উপজেলা, জেলা, বিভাগীয় ও প্রধান কার্যালয় পর্যায়ে বিদ্যমান ৩০৭টি পরিসংখ্যান কর্মকর্তা পদের নাম পরিবর্তন করে ‘সিনিয়র সহকারী পরিসংখ্যানবিদ’ রাখা। পাশাপাশি, নতুন ১৯৬টি পদ সৃষ্টি এবং বিদ্যমান পরিসংখ্যান কর্মকর্তা পদের মানোন্নয়ন করে গ্রেড-৭-এ উন্নীত করা।
    • গ্রেড-৯-এ সহকারী পরিসংখ্যানবিদের ২৪৭টি পদ সৃষ্টি করা।
    • প্রস্তাবিত পদগুলোতে নিয়োগের জন্য প্রার্থীদের স্ট্যাটিসটিকস বাংলাদেশের (স্ট্যাটবিডি) কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকার শর্ত নির্ধারণ করা। এসব বিষয়ের মধ্যে রয়েছে পরিসংখ্যান, অর্থনীতি, জনসংখ্যাবিজ্ঞান, ডেটা সায়েন্স, কৃষি অর্থনীতি, স্বাস্থ্য অর্থনীতি, ভূগোল ও সামাজিক বিজ্ঞান।
    • গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত পরিসংখ্যানসংক্রান্ত ও অন্যান্য কর্মচারীদের জন্য নতুন নিয়োগব্যবস্থা চালু এবং পদোন্নতির সুযোগ সম্প্রসারণ করা।
    • প্রধান পরিসংখ্যানবিদের মাধ্যমে বিদ্যমান নিয়োগবিধি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব ‘পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা কমিশন’-এর কাছে জমা দেওয়া।
    এ ছাড়া ২০২৬ সালের ১৫ জুন প্রকাশিত ‘ক্যারিয়ার পরিকল্পনা নীতিমালা, ২০২৬’-এর খসড়ায় নিয়োগ পরিকল্পনা, প্রশিক্ষণ ও কর্মজীবনে পদোন্নতিসংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব করা হয়। তবে খসড়াটিতে বিবিএসের বিদ্যমান পদক্রমিক কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...