বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
সাংগঠনিক বিষয়াবলি
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
মতামত
-
পঞ্চবার্ষিক সংস্কার ও উন্নয়ন কৌশলগত কাঠামোতে (জুলাই ২০২৬–জুন ২০৩১) নন-ক্যাডার কর্মকর্তাদের ক্যাডারভুক্ত করার মাধ্যমে একটি সমন্বিত পরিসংখ্যান ক্যাডার সার্ভিস প্রতিষ্ঠার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে নন-ক্যাডার কর্মকর্তাদের ক্যাডারভুক্তকরণ প্রক্রিয়া শুরু বা অনুমোদন, সংশ্লিষ্ট নিয়োগবিধি সংশোধন, নতুন করে নন-ক্যাডার কর্মকর্তা নিয়োগ বন্ধ কিংবা প্রস্তাবিত সমন্বিত ক্যারিয়ার কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে প্রকাশ্যে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, টাস্কফোর্সের প্রস্তাবে নিম্নোক্ত পদক্ষেপগুলো উল্লেখ করা হয়েছে:
• নন-ক্যাডার পরিসংখ্যান কর্মকর্তা, উপপরিচালক, যুগ্মপরিচালক ও পরিচালকদের বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারে অন্তর্ভুক্ত করার সুযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি করা।
• পূর্বে রাজস্ব বাজেটে অন্তর্ভুক্ত নন-ক্যাডার কর্মকর্তাদের ক্ষেত্রে, সময়ে সময়ে সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ১৩ ও ১৪ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে তাঁদের চাকরি নিয়মিতকরণ করা হয়ে থাকলে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাডারভুক্তির পর নিজ নিজ চাকরিতে যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা নির্ধারণ করা।