বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
ভূমিকা ও দায়িত্বসমূহ
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
মতামত
-
‘পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা কমিশন’ (টিটিসিএস) গঠন কিংবা প্রধান পরিসংখ্যানবিদের কার্যালয়ের মাধ্যমে জাতীয় পরিসংখ্যান সংস্থার সঙ্গে প্রস্তাবিত কমিশনের আনুষ্ঠানিক জবাবদিহি ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে প্রকাশ্যে যাচাইযোগ্য কোনো অগ্রগতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, টাস্কফোর্সের প্রস্তাবে কমিশন গঠন, দায়িত্ব ও কার্যপদ্ধতি সম্পর্কে নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে:
কমিশন গঠন
• আইনগতভাবে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে ‘পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা কমিশন’ গঠন করা।
• কমিশনটি নয় সদস্যবিশিষ্ট হওয়া।
• পরিকল্পনা উপদেষ্টা বা মন্ত্রী কমিশনের সভাপতির দায়িত্ব পালন করা।
• কমিশনের সদস্য হিসেবে নিম্নোক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা:
• অর্থ উপদেষ্টা বা মন্ত্রী;
• পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি;
• নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সংশ্লিষ্ট জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানের প্রাসঙ্গিক দক্ষতাসম্পন্ন চারজন স্বাধীন সদস্য;
• প্রধান পরিসংখ্যানবিদ, যিনি সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন;
• পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, যিনি পদাধিকারবলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিশনের দায়িত্ব ও কার্যাবলি
• প্রধান পরিসংখ্যানবিদ নিয়োগের জন্য বাছাই কমিটি হিসেবে দায়িত্ব পালন এবং প্রার্থীদের যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা।
• স্ট্যাটিসটিকস বাংলাদেশের (স্ট্যাটবিডি) বার্ষিক প্রতিবেদন ও বার্ষিক ব্যয়সংক্রান্ত কার্যপদ্ধতির নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা।
• জাতীয় পরিসংখ্যান সংস্থার বার্ষিক বাজেট অনুমোদন করা।
• বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীদের জন্য প্রযোজ্য বিদ্যমান নিয়োগবিধি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করা।
• স্ট্যাটবিডির বিধিবিধান বা নীতিগত কাঠামোয় যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে কমিশনের পূর্বানুমোদন বাধ্যতামূলক করা।
• স্ট্যাটবিডির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য দায়িত্ব পালন করা।
কার্যপদ্ধতি
• জাতীয় পরিসংখ্যান সংস্থার বার্ষিক প্রতিবেদন, বার্ষিক ব্যয়সংক্রান্ত কার্যপদ্ধতির নিরীক্ষা প্রতিবেদন এবং বার্ষিক বাজেট কমিশনের কাছে জমা দেওয়ার ক্ষেত্রে প্রধান পরিসংখ্যানবিদকে জবাবদিহির আওতায় আনা।
• কমিশনের সাধারণত বছরে একবার সভা আয়োজন করা এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সভা আহ্বান করা।