বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
ডেটা যাচাই ও প্রকাশ
সংস্কার প্রস্তাবের উৎস
পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণ টাস্কফোর্সের প্রতিবেদন
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 25-Oct-26
২০২৪ সালের ১৬ অক্টোবর অন্তর্বর্তী সরকার সরকারি পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতা জোরদার করার লক্ষ্যে একটি সমন্বিত পরিসংখ্যান নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়। পরবর্তীতে ২০২৬ সালের সেপ্টেম্বরে অংশীজনদের মতামতের জন্য ‘ডেটা ও মাইক্রোডেটা প্রকাশ ও প্রবেশাধিকার নীতিমালা, ২০২৬’-এর আরেকটি খসড়া প্রকাশ করা হয়। এতে ডেটা প্রকাশের কাঠামো সম্প্রসারণ করে মাইক্রোডেটায় প্রবেশাধিকার, নিরাপদ গবেষণা সুবিধা, ব্যবহারকারীদের সহায়তা প্রদান এবং বার্ষিক অগ্রিম প্রকাশপঞ্জি (Advance Release Calendar) অন্তর্ভুক্ত করা হয়। সেপ্টেম্বরজুড়ে অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকে। পরবর্তীতে ২০২৬ সালের ৭ অক্টোবর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (এসআইডি) খসড়া নীতিমালাটি চূড়ান্ত করার লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের বিজ্ঞপ্তি জারি করে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 25-Oct-26
২০২৫ সালের ৮ মে পরিকল্পনা উপদেষ্টার অনুমোদনের পর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (এসআইডি) ‘ডেটা প্রকাশ নীতিমালা, ২০২৫’ এবং ‘পরিসংখ্যান সংকলন, প্রকাশ ও সংরক্ষণ নীতিমালা, ২০২৫’-এর খসড়া প্রকাশ করে। পরবর্তীতে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি এসআইডি পরিসংখ্যান আইন, ২০১৩-এর ধারা ১৬-এর আওতায় হালনাগাদ ‘ডেটা প্রকাশ নীতিমালা, ২০২৬’ আনুষ্ঠানিকভাবে জারি করে। এর মাধ্যমে সরকারি পরিসংখ্যান প্রকাশ ও প্রচারের জন্য একটি আনুষ্ঠানিক নীতিগত কাঠামো প্রতিষ্ঠিত হয়।
মতামত
-
‘ডেটা ও মাইক্রোডেটা প্রকাশ ও প্রবেশাধিকার নীতিমালা, ২০২৬’-এর খসড়ার মাধ্যমে ডেটা প্রকাশসংক্রান্ত কাঠামো আবারও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মহাপরিচালক/প্রধান পরিসংখ্যানবিদকে স্বাধীনভাবে প্রতিবেদন ও পরিসংখ্যান প্রকাশের অধিকতর ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ২০২৬ সালের ৭ অক্টোবর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (এসআইডি) খসড়া নীতিমালাটি চূড়ান্ত করার লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে। এ থেকে বোঝা যায়, ওই পর্যায়ে সংশোধিত নীতিগত কাঠামোটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান ছিল। ফলে প্রধান পরিসংখ্যানবিদের ক্ষমতা সম্প্রসারণের প্রস্তাবটি তখনো কার্যকর নীতিগত কাঠামোর অংশ হয়নি।
তথ্যাবলী