বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
আইনগত বাধ্যবাধকতা
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 25-Oct-26
২০২৬ সালের ২১ জুন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ নিশ্চিত করতে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করে। কমিটির কার্যপরিধি অনুযায়ী, বিবিএস সংস্কার টাস্কফোর্সের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো চিহ্নিত করা, প্রতিটি সুপারিশ বাস্তবায়নের জন্য পৃথক কর্মপন্থা নির্ধারণ এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি, অন্যান্য উৎস থেকে সংগৃহীত ডেটার গুণগত মান নিশ্চিত করতে আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়নের দায়িত্বও কমিটিকে দেওয়া হয়।
মতামত
-
অন্যান্য উৎস থেকে সংগৃহীত ডেটার গুণগত মান নিশ্চিত করতে আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়নের দায়িত্ব কমিটিকে দেওয়া হয়েছে। তবে পরিসংখ্যান আইন সংশোধন কিংবা সংশোধিত আইনের আওতায় বিধিমালা প্রণয়নের বিষয়ে কমিটি কোনো সুপারিশ জমা দিয়েছে কি না, সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, টাস্কফোর্সের প্রস্তাবে সংস্কারসংক্রান্ত সুপারিশগুলো পরিসংখ্যান আইন, ২০১৩-এর সংশোধিত সংস্করণে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি, সংশোধিত আইনের আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের প্রস্তাবও করা হয়েছে।