সমস্ত বেসরকারি খাতের প্রতিষ্ঠানে কর্মীদের জন্য একটি আচরণবিধি প্রণয়ন, যাতে মহামান্য হাইকোর্ট নির্দেশিত যৌন হয়রানি মুক্ত গ্রহণযোগ্য আচরণ ও ভাষা স্পষ্টভাবে নির্ধারিত হয় এবং এর ব্যতিক্রমী আচরণের ক্ষেত্রে অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করা হয়। View Details
সংশোধিত সরকারি কর্মচারী আচরণবিধিতে নারী-সহকর্মীদের প্রতি পেশাদার ও সম্মানজনক আচরণের সংজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ করা, যাতে কোন আচরণ হয়রানি, নির্যাতন বা নিপীড়ন হিসেবে গণ্য হবে, তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়। অনুরূপভাবে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’-তে, যেন ভুক্তভোগীদের জন্য প্রতিকার ব্যবস্থা ও অভিযোগ জানানোর প্রক্রিয়া নির্দিষ্ট করা হয় এবং সম্ভাব্য প্রশাসনিক ব্যবস্থা ও শাস্তিমূলক পদক্ষেপগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকে এবং এখানে দণ্ডের ভিত্তির ক্ষেত্রে কর্মস্থলে যৌন হয়রানি অন্তর্ভুক্ত করা হয়। View Details
যেসব লবণাক্ততাপ্রবণ ও খরা-আক্রান্ত এলাকায় নারীদের পানি সংগ্রহের জন্য বহুদূর যেতে হয়, ‘পানি আইন, ২০১৩’-এর অধীনে, সেগুলোকে ‘পানি সংকটপূর্ণ’ এলাকা হিসেবে ঘোষণা করা উচিত, যা সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে বাধ্য করবে। View Details